Breaking News:


শিরোনাম :
তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন নির্বাচনের তফসিল বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় : মির্জা ফখরুল নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানালো জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা: ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখ শিক্ষার্থী, ভর্তি শুরু ১৭ ডিসেম্বর, বেসরকারিতে শূন্য আসন ৮ লাখ সৌদিজুড়ে ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা দিলো এনসিএম হজযাত্রীদের বিমান টিকেটের ওপর আবগারি শুল্ক মওকুফ করল এনবিআর প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন ৩ লাখ পেরিয়ে মধ্যরাতে পরপর ‍দুবার কেঁপে ওঠে সিলেট স্কুলে ভর্তির লটারি আজ: ফল জানা যাবে যেভাবে

রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত

  • আপলোড টাইম : ০৯:২৮ পিএম, বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৪০ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার ১৬ এপ্রিল দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখা দেবে। তাই আমরা চাচ্ছি, ওই আশঙ্কার আগেই, আগামী রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক।

রমজানের আগে নির্বাচন চাওয়ার ব্যাখ্যা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা আগামী নির্বাচনটা “পিআর” ভিত্তিতে করতে চাই। কেন চাই সেটাও আমরা বলেছি।

তারা জানতে চেয়েছে যে, আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান করতে চাচ্ছি। আমরা বলেছি যে, আমাদের সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেবেন। আমরা তার কমিটমেন্ট ঠিক আছে কি না দেখতে চাই।

তিনি বলেন বৈঠক প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, তাদের সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে।

আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কী হবে, সেটা জানতে চেয়েছে। রিজিয়নের বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে। আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি, উইমেন রাইটস, লেবার রাইটস নিয়ে কথা বলেছে।

আমরা এ সমস্ত বিষয়ে তাদের সঙ্গে খোলামেলা কথা বলেছি।

আমরা তাদের অনুরোধ করেছি যে, আমাদের দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এ সময় আমেরিকার পক্ষ থেকে ৩৭ শতাংশ যে শুল্ক আরোপ করা হয়েছে, এটা যেন তারা পুনর্বিবেচনা করে।

আমরা কথা দিয়েছি যে, আমরা গণতান্ত্রিক দল হিসেবে দেশের মানুষের প্রতি প্রতিশ্রতিবদ্ধ। আমরা দলের ভিতরে গণতন্ত্র চর্চা করি এবং আমরা দেশে একই গণতন্ত্র চর্চা করতে চাই। এজন্য আমাদের যা করণীয় তা করব।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা বলেছি, এখনো অনেকে হাসপাতালে পড়ে আছে। এখনো শহিদের মায়েরা, সন্তানেরা কান্নাকাটি করে। এ অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে, তবে আমরা চাচ্ছি বিচারটা ন্যায়বিচার হোক।

এর আগে দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech