শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগের ঘোষণা

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় হঠাৎ করে পদত্যাগের কথা বলেন তিনি।

শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে তিনি তার পদত্যাগপত্র তুলে দেন।

বক্তব্যের সময় তিনি বর্তমান প্রশাসন এবং সচিবালয়ের অযাচিত হস্তক্ষেপের কথা তুলে ধরেন সৈয়দ জামিল আহমেদ। তিনি দাবি করেন, স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না, তাই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

গুণী এ নাট্য নির্দেশক ও শিক্ষক বলেন, প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলার বরাদ্দের ক্ষেত্রে প্রায়ই নানা গড়িমসি করা হয়েছে এবং শিল্পকলার বিকাশে প্রয়োজনীয় বরাদ্দও দেওয়া হয়নি।

এ বিষয়ে সৈয়দ জামিল আহমেদ বলেন, উপদেষ্টাদের অসহযোগিতা, শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতা এবং দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে তিনি কাজ করতে পারছিলেন না, যা তার পদত্যাগের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, আগে গত বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন ড. সৈয়দ জামিল আহমেদ।

তবে শিল্পকলা একাডেমির সচিবের পক্ষে এই পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার নেই। বিষয়টি গ্রহণের দায়িত্ব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের।

এদিকে, পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন মঞ্চে এসে বলেন, শিল্পকলার সচিব হিসেবে আমি শুধু এটি হাতে নিয়েছি, তবে শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech