শিরোনাম :
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ঢাকায় ডিএমপির অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ : মধুমিতায় চলছে সাতদিনের চলচ্চিত্র উৎসব ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল – ডা. শফিকুর রহমান থাইল্যান্ডে সংঘাতকবলিত দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধ-শতাধিক স্থানে আগুন হামলা বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৮ অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ ষষ্ঠ স্থানে

‘সাম্য হত্যার বিচার চাই, জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে’

  • ১২:৩৩ পিএম, বুধবার, ১৪ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার বিচার চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে জবাব চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার ১৪ মে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই জবাব চান।

পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, সে আর সোজা হয়ে দাঁড়াবে না, আর কোনো কনসার্টে যাবে না, গানের তালে নাচবে না, স্বপ্ন দেখবে না আর নিজের ভবিষ্যৎ নিয়ে। এটা শুধু একজন মানুষের হত্যা ছিল না, এটা ছিল হাজারো স্বপ্নের মৃত্যু। আমরা আমাদের ছেলে সাম্য’র জন্য বিচার চাই। আমাদের সন্তানের হত্যার বিচার চাই। জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে।

সাথে সাম্য’র একটি ছবি যুক্ত করে দেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

এদিকে সাম্যের হত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ঘটনায় আজ দুপুর ১২টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech