শিরোনাম :
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অদ্ভুত উল্টোবিচার: ভূক্তভোগীকে টিসি দিল স্কুল! অভিযুক্ত পেল মাফ! জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা চুক্তি স্বাক্ষর, কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেবে না- ইরান হরমুজ সংকট: বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত ৫ হাজারের বেশি সাইট ডাউন

  • ০৮:২২ পিএম, শুক্রবার, ৩০ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
সারাদেশে চলমান নিম্নচাপ জনিত ঝড়, বৃষ্টি এবং জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে।

শুক্রবার ৩০ মে সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।

পোষ্টে ফয়েজ আহমেদ বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫ হাজারের বেশি সাইট ডাউন হয়ে গেছে। বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিপর্যয়ের একটি একটি সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরেছেন ফয়েজ আহমেদ- মোট মেইনস বিকল: ৮২৬২ (৪৪ শতাংশ); মোট চালু সাইট: ৬৪.২ শতাংশ; মোট সাইট ডাউন: ৫৯০৪ (৩৫.৮ শতাংশ); (পিজি) পোর্টেবল জেনারেটর সংযুক্ত: ৬২৪;

পিজি পথে রয়েছে: ৫০৪

তিনি আরও বলেন, নেটওয়ার্ক স্বাভাবিক অবস্থায় ফেরাতে পল্লি বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech