শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস- ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে

আজ জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

  • ১১:০৪ এএম, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জনমানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ আত্মপ্রকাশ করছে তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (ন্যাশনাল সিটিজেনস পার্টি)।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউতে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে। সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে তৈরি করা হচ্ছে প্রধান মঞ্চ, যেখান থেকে নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে।

এই নতুন দলটির আত্মপ্রকাশের আয়োজনের নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দল।

দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে।

নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে।

আয়োজকরা আশা করছেন, এই অনুষ্ঠানে প্রায় তিন লাখ মানুষের সমাগম হবে।

জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম জানিয়েছেন, অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত নেতাকর্মী এবং প্রবাসী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সেইসঙ্গে, জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীরা—শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের সূচনা হবে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থের তেলাওয়াতের মাধ্যমে। এরপর, জুলাই বিদ্রোহে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। এই সময়, জুলাই আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হবে।

সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি তাদের পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্যের গঠনের পরিকল্পনা করেছে, তবে আগামীকাল শুধুমাত্র আংশিক কমিটি ঘোষণা করা হবে।

নতুন দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আখতার হোসেন, এবং দলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম (উত্তর), হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণ), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদ চূড়ান্ত হয়েছেন।

এদিকে, আত্মপ্রকাশের দিনটি দলের জন্য ঐতিহাসিক মূহুর্ত হিসেবে বিবেচিত হচ্ছে এবং সংশ্লিষ্টদের আশা, এটি নতুন রাজনৈতিক দর্শনের প্রতিফলন হয়ে উঠবে।

এদিকে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech