শিরোনাম :
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আজ চুক্তি, বন্দরে উত্তাপ টাঙ্গাইলে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ, সেপ্টেম্বরে বাড়ল জীবনযাত্রার ব্যয় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী হামের টিকার আওতায় ২ কোটি শিশু, লক্ষ্য আরও ৩৫ লাখ

টাঙ্গাইলে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত

  • ১০:২৭ এএম, বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
হঠাৎ ঝড়ে টাঙ্গাইলের মধুপুরে ৮০ হেক্টর কলা-পেঁপে, ফলজ ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ‎

বুধবার ৭ অক্টোবর দুপুরে হঠাৎ প্রবল বাতাসসহ ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকার বাগান লন্ডভন্ড হয়ে যায়। উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকায় কলা, আনারস, পেঁপে ও সবজির বাগান ব্যাপক ক্ষতি হয়েছে।

কোথাও কলাগাছ ভেঙে গেছে, কোথাও পুরো গাছ উপড়ে পড়েছে। পাশাপাশি আনারস, পেঁপে ও বিভিন্ন ধরনের সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎মধুপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানায়, উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছা এলাকায় প্রায় ৮০ হেক্টর কলা, পেঁপে, অন্য ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

‎স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিনের শ্রম, অর্থ ও পরিচর্যার পর বাগানগুলোতে ফসল ঘরে তোলার সময় ঘনিয়ে এসেছিল। অনেক কৃষক ধারদেনা ও সঞ্চয়ের টাকা বিনিয়োগ করেছেন কলা, আনারস ও পেঁপে চাষে। কিন্তু আকস্মিক ঝড়ে এক নিমিষেই তাদের সেই বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে।
‎
‎ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির পাশাপাশি সরকারি সহায়তা ও কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে পুনরায় চাষাবাদে সহযোগিতা এবং প্রয়োজনীয় কৃষি-প্রযুক্তিগত পরামর্শ দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
‎
‎উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম বলেন, দুপুরে হঠাৎ ঝড়ে উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ প্রায় ৮০ হেক্টর জমির কলা-পেঁপে, আনারস-সবজির বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চলছে। সন্ধ্যা হওয়ায় সব জায়গায় পরিদর্শন করতে পারিনি। আগামীকাল সকালে ক্ষতিগ্রস্ত জায়গা গুলো পরিদর্শন করব।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech