শিরোনাম :
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আজ চুক্তি, বন্দরে উত্তাপ টাঙ্গাইলে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ, সেপ্টেম্বরে বাড়ল জীবনযাত্রার ব্যয় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী হামের টিকার আওতায় ২ কোটি শিশু, লক্ষ্য আরও ৩৫ লাখ

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আজ চুক্তি, বন্দরে উত্তাপ

  • ১০:৩৩ এএম, বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
ছবি: বিডি জার্নাল

।।বিকে ডেস্ক।।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার ৮ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের জন্য কনসেশন চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মূল লক্ষ্য টার্মিনালের কার্যক্রম আরও দক্ষ করা এবং সেবার মান উন্নত করা।

গত ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দেয়। এনসিটি পরিচালনার বিষয়ে যে আইনি জটিলতা ছিল, তা ২৯ জানুয়ারি হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে নিরসন হয়েছে। বর্তমানে এনসিটি বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড দ্বারা পরিচালিত হচ্ছে।

চুক্তির আইনি বাধা দূর হলেও বন্দর রক্ষা কমিটি, শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পক্ষ শুরু থেকেই এর বিরোধিতা করছে। তাদের অভিযোগ, জাতীয় স্বার্থ, অর্থনৈতিক প্রভাব এবং শ্রমিকদের অধিকার মূল্যায়ন না করেই বিদেশি প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে।

বুধবার ৭ অক্টোবর বন্দর রক্ষা কমিটির এক বিবৃতিতে জানানো হয়, চুক্তির শর্ত, আর্থিক দায় এবং শ্রমিক অধিকার সম্পর্কে জনগণকে স্পষ্ট না করা গভীর উদ্বেগের বিষয়। জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই চুক্তি হলে তা ইতিহাসে ‘কালো চুক্তি’ হিসেবে চিহ্নিত হবে বলে সংগঠনটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও সদস্যসচিব ফজলুল কবির মিন্টু মন্তব্য করেছেন। চুক্তি স্বাক্ষরের পথে এগোলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক নির্দেশনায় বন্দরের সংবেদনশীল স্থাপনা ও অপারেশনাল তথ্য ধারণ এবং তা গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা জারি করে। দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার হিসেবে জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড (আইএসপিএস কোড) বজায় রাখতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ দাবি করেছে।

তবে এই নির্দেশনায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এক বিবৃতিতে জানান, নিরাপত্তার অজুহাতে গণমাধ্যমের স্বাধীন সংবাদ সংগ্রহ নিয়ন্ত্রণ করা গ্রহণযোগ্য নয় এবং এটি সংবিধান ও তথ্য অধিকার আইনের পরিপন্থি। এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির এমন সময়ে এই ধরনের নিষেধাজ্ঞা জনমনে সন্দেহ তৈরি করছে বলে তারা মন্তব্য করেন এবং অবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান।

এদিকে, চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা নিলামযোগ্য পণ্য খালাসের জন্য নির্ধারিত সময়সীমা বুধবার (৭ অক্টোবর) শেষ হয়েছে। চট্টগ্রাম কাস্টমস জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না হলে প্রচলিত আইন অনুযায়ী পুনঃনিলাম, ধ্বংস বা অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। বন্দরজট নিরসন এবং রাজস্ব বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাজমুল হোসেন জানিয়েছেন। সূত্র-বিজি জার্নাল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech