শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক-কন্ডাক্টর নিয়ে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’ এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড, ১৩ লাখ আবেদন দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮৯ মিমি বৃষ্টি, নিচু এলাকায় জলাবদ্ধতা গণতন্ত্রকে সংকুচিত করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: নাহিদ ইসলাম

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩ জন

  • ০৯:৫৭ পিএম, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তু হয়ে গত ২৪ ঘন্টায় (বুধবার ২২ অক্টোবর সকাল ৮টা থেকে বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১১২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭, ঢাকা উত্তর সিটিতে ১৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহে ৪৯ জন, রাজশাহীতে ৩৭, রংপুরে ১৭ এবং সিলেট বিভাগে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারাদেশে ৭৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ২৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৩ হাজার ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech