শিরোনাম :
ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানের পাঁচ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ‘ভয়াবহ হামলা চালালো ইরান মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাড়ছে তেলের দাম ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন ভাদ্রের রেশ না কাটতেই হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক দ্য ওয়ালের সাক্ষাৎকারে হাসিনা- আমার অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম ইয়েমেনের রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত : সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলা

মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাড়ছে তেলের দাম

  • ১০:৩৭ এএম, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: প্রতিকী

।।বিকে ডেস্ক।।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ পর্যায়ে বেড়েছে তেলের দাম।

নতুন করে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

বুধবার ৯ সেপ্টেম্বর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে জিএমটি রাত ১২টা ১ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৯.৩৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান বাজারে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ৯৪.৫১ ডলার।

এর প্রভাবে এশিয়ার বাজারেও প্রাথমিক লেনদেনে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে উঠে গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরান বুধবার জানিয়েছে, তারা জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র গতকাল ৫ টি ইরানী তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে।

ইরান আরও বলেছে, তাদের জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনের উপকূলের কাছে তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech