শিরোনাম :
টাইগারদের চাপ সামলে অজিদের শক্ত প্রতিরোধে: রোমাঞ্চকর চতুর্থ দিনের অপেক্ষা সবুজে সবুজে ভরবে দেশ- সবার আগে বাংলাদেশ শ্লোগানে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন ও চারা বিতরণ নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভোমরা বন্দরে ১ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে ১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না: ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী যুবলীগের দুই ভাই গ্রেপ্তার ১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অচিরেই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু: সামিট এফএসআরইউ থেকে বাড়ছে সরবরাহ অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সারাদেশে টানা বৃষ্টির পূর্বাভাস

মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা দেশ- মৃদু শৈত্যপ্রবাহ আরও ২ দিন অব্যহত থাকতে পারে

  • ১০:৩০ এএম, সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারেও বলে জানিয়েছে।

সোমবার ২৯ ডিসেম্বর আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পরতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৯০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে।

আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দেশব্যাপী চলমান শীতল আবহাওয়া আগামী বুধবার ৩১ শে ডিসেম্বর পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।

আজ রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই ৩ বিভাগের কোন-কোন জেলায় সকাল ৬ টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech