শিরোনাম :
বাংলাদেশ থেকে আসা ‘হিন্দু শরণার্থীরা’ দ্রুত নাগরিকত্বের সনদ পাবে: শুভেন্দু অধিকারী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক, অস্ত্র উদ্ধার মানিকগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত বিরোধী দলকে সহিংস না হয়ে গঠনমূলক সমালোচনার পরামর্শ টাইফুন নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

সাবেক তিন সিইসিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার অভিযোগ

  • ০২:০৮ পিএম, বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার ২৬ জুন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ঢাকার একটি আদালত শেরেবাংলা নগর থানার তদন্ত কর্মকর্তা এসআই শামসুজ্জোহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ১২০(ক), ৪২০ ও ৪০৬ ধারা মামলায় যুক্ত করার অনুমতি দেন।

তিনি জানান, গতকাল বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলায় দণ্ডবিধির ১২০ (ক)/ ৪২০/৪০৬ ধারায় অভিযোগ সংযুক্ত করার আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত আবেদনটি মঞ্জুর করেন।

বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত করেছে পুলিশ। মামলাটি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে।

আসামির তালিকায় রয়েছেন তিন মেয়াদের সিইসি, তাদের অধীনের নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাসহ মোট ২৪ জন।

মামলার বাদী বিএনপি নেতা সালাহ উদ্দিন খান অভিযোগ করেন, নির্বাচনে ভয়ভীতি, গুম, হত্যা ও গ্রেপ্তারের মাধ্যমে ভোটারদের বাধাগ্রস্ত করা হয়েছে। তদন্তে ব্যালট, সাক্ষ্য ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ভোট জালিয়াতির প্রমাণ উঠে আসবে বলেও দাবি করেন তিনি। সংবিধান লঙ্ঘন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে ভোটে হস্তক্ষেপ, ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পূর্ণ করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দণ্ডনীয় অপরাধ।

এর আগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সিইসি কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে। আদালতে তাদের রিমান্ডও মঞ্জুর হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, আর ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দলটি। এসব নির্বাচনেই আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় ছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech