শিরোনাম :
কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর সরকারি বরাদ্দের সাইকেল নাতনিকে দেওয়া সেই উপজেলা জামায়াতের আমিরকে অব্যাহতি ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে তেহরানে ১১ দলীয় জোটের প্রতিনিধিদল আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শুরু: লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার দেশের ৫০ শয্যার সকল হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ৯টি জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

  • ০৮:১৯ পিএম, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ২২৯ শিশুর হামের উপসর্গ দেখা গেছে।

বুধবার ২২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন এবং চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৩৮ শিশু মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ৩ হাজার ৯৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। আর ২৭ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech