শিরোনাম :
তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬ দেশের সাধারণ ও নিম্নআয়ের ৬৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহারকারী মূল্যবৃদ্ধির বাড়তি চাপের আওতামুক্ত বিজিবির দৃঢ়তায় ২৪ ঘণ্টায় ৮টি পুশইন অপচেষ্টা প্রতিহত: ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ জাতিসংঘের দাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ইউরোপে বাংলাদেশের প্রথম জয় জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন হামলা: জবাবে কুয়েত, বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

  • ০৭:৪৪ পিএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু হামে মারা গেছে বলে বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয় শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন। 

২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭২ জনের।   

সুত্রঃ আমাদের সময়

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech