Breaking News:


শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

সিলেটে হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষ, সমঝোতায় নিষ্পত্তি

  • ১১:৫৩ এএম, বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর সোবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে অবশ্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যস্থতায় সমঝোতায় আসে উভয়পক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ মোকামটিলার যুবক তানিম আহমেদ। প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১২ দিন আগে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত তানিমের মৃত্যুতে ক্ষুব্ধ স্বজনরা চিকিৎসকদের অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতালের কর্মচারীরাও সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে রোগীর স্বজনদের ওপর পাল্টা হামলা চালায়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। উভয়পক্ষের সংঘর্ষে কয়েকজন আহতও হন।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে উপস্থিত রোগী ও অন্যান্য স্বজনদের মাঝে। 

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পরে সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতাদের উদ্যোগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের স্বজনদের মধ্যে সমঝোতা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (সম্প্রতি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোগীর মৃত্যুতে সৃষ্টি হওয়া উত্তেজনার পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি এবং উভয়পক্ষের মধ্যে পরস্পরবিরোধী কোনো অভিযোগও রেকর্ড করা হয়নি।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech