শিরোনাম :
বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ কোস্টগার্ড নিহত, দায় স্বীকার বিএলএর কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর সরকারি বরাদ্দের সাইকেল নাতনিকে দেওয়া সেই উপজেলা জামায়াতের আমিরকে অব্যাহতি ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে তেহরানে ১১ দলীয় জোটের প্রতিনিধিদল আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শুরু: লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার দেশের ৫০ শয্যার সকল হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ জন

  • ০৬:২৮ পিএম, রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তু হয়ে গত ২৪ ঘন্টায় (শনিবার ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে রবিবার ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে ডেঙ্গুতে একদিনে এটা সর্বোচ্চ মৃত্যু।

এছাড়া একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪০ জন।

রবিবার ২১ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৩৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৪৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন বাদে) ২৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশন বাদে) ২২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫২ জন ও রংপুর বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৯ জন ভর্তি হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন নারী ও ছয়জন পুরুষ। তাদের মধ্যে বরিশাল বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ জন ও ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।

চলতি বছরে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ হাজার ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৯ হাজার ৬৩১ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech