শিরোনাম :
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে বিরোধী নেতাদের বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অব নো রিটার্নে’ নিয়ে যেতে পারে- এমরান সালেহ প্রিন্স স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা- মৃতের সংখ্যা বেড়ে ৬৮ : তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি ডলারের বিনিয়োগ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে, দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

তেলের সংকট কতদিনে কাটবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা

  • ১১:০৪ এএম, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

আগামী সাত থেকে দশদিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে এবং বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

বুধবার ১২ ফেব্রুয়ারি সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল ও চিনির মূল্য অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। আমাদের এসব পণ্যের সংকটও নেই। রোজায় সব পণ্যের দাম আরও কমবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাজারে তেলের সংকট চলছে, এই সুযোগে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আপনারা যদি বাজারে দেখেন রমজানের যত পণ্য যেমন- খেজুর, ছোলা, ডাল, তেল, চিনি; এগুলোর মধ্যে শুধু তেলে একটা সমস্যা বিরাজ করছে।

আশা করি আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং সরবরাহের যে ঘাটতি সেটা দূর হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আল্লাহর রহমতে অন্য কোনো পণ্যে আমরা সংকট দেখছি না। ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই তেলের সমস্যা সমাধান হয়ে যাবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech