শিরোনাম :
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা রাষ্ট্রপতি নির্বাচন : অলি আহমদের মনোনয়ন বৈধ সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু : ফেরদৌস শিপইয়ার্ড বন্ধ ঘোষণা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে হারিকেন লালার তাণ্ডবে ভারী বৃষ্টিপাত সম্মিলিত ইসলামী ব্যাংকের একক পথচলা শুরু রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ ৬ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

  • ১০:৩২ এএম, বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার ২০ নভেম্বর আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ২২ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি আস্তে আস্তে ঘণীভূত হতে পারে।

গতকাল বুধবার ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার বর্ধিত পূর্বাভাসে আবহাওয়া বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

দেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রিদেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি

বুলেটিনে বলা হয়,  গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আগামী পাচঁ দিনের আবহাওয়ার অবস্থা তেমন পরিবর্তন নেই বলে বুলেটিনে উল্লেখ করা হয়।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech