শিরোনাম :
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা রাষ্ট্রপতি নির্বাচন : অলি আহমদের মনোনয়ন বৈধ সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু : ফেরদৌস শিপইয়ার্ড বন্ধ ঘোষণা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে হারিকেন লালার তাণ্ডবে ভারী বৃষ্টিপাত সম্মিলিত ইসলামী ব্যাংকের একক পথচলা শুরু রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ ৬ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১৩.৫ ডিগ্রিতে

  • ১১:০২ এএম, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । সেই সঙ্গে দিনের তাপমাত্রা কমারও সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার ১ ডিসেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা হবে ৫টা ১০ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।

অন্যদিকে উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে ঠান্ডা ও ঘনকুয়াশা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

আজ ভোর ৬টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। ভোর থেকে বইছে হিমেল হাওয়া, বাড়ছে কুয়াশার ঘনত্ব। বিশেষ করে ভোর ও রাতের শেষ ভাগে শীত ও ঠান্ডায় জবুথবু অবস্থায় কাবু হয়ে পড়েছে ছিন্নমূল মানুষ।

‎দিনের রোদ মৃদু উষ্ণতা দিলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। মধ্যরাতের পর হিমেল হাওয়ার প্রভাব আরও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

‎‎‎রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সোমবার সকাল ৬ টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠান্ডা আরও বাড়বে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech