Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

আসছে ৩ থেকে ৮ টি শৈত্যপ্রবাহ: তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

  • ১০:৫৩ এএম, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আসন্ন শৈত্যপ্রবাহে চলমান শীত মৌসুমে তীব্র ঠাণ্ডার মুখোমুখি হতে যাচ্ছে দেশ। মৌসুমি পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দফতরের তথ্যমতে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে দেশে ৩–৮টি মৃদু (৮–১০°সে) থেকে মাঝারি (৬–৮°সে) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এর মধ্যে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ (৪–৬°সে) বয়ে যেতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ এসব শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা নেমে আসতে পারে ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদীর অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

এছাড়াও ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে ফেব্রুয়ারি মাসের শেষার্ধে স্বাভাবিক বৃষ্টিপাতের সাথে সাথে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech