শিরোনাম :
শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশনা এনবিআরের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ৭ অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাত

১০ প্রতিষ্ঠান-স্থাপনার নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে এনেছে ডিএসসিসি

  • ১০:০০ পিএম, বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে নামকরণ করা ১০টি প্রতিষ্ঠান, স্থাপনার নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে এনেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

পাশাপাশি কয়েকটি স্থাপনা-প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়েছে।

বুধবার ১৯ ফেব্রুয়ারি নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির চতুর্থ কর্পোরেশন সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর-সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য সভায় অংশগ্রহণ করেন। জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এ তথ্য জানিয়েছেন। এসব স্থাপনার নাম বদলে আগের নাম ফিরিয়ে আনা হয়েছে।

সভায় ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘ইনার রিং সড়ক’, ‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি’ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘ঝাউচর প্রধান সড়ক’, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণি’ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘কামরাঙ্গীরচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক’, ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’, কলাবাগানের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘কলাবাগান শিশু পার্ক’, ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’, যাত্রাবাড়ীর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘যাত্রাবাড়ী শিশু পার্ক’, ‘মেয়র শেখ তাপস সেতু’র নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘কামরাঙ্গীরচর ব্রিজ’, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’র নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘শহীদ জিয়া শিশু পার্ক’, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’র নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’র নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘সরাফতগঞ্জ পার্ক’, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’র নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ করার সুপারিশ করা হয়। সুপারিশে সবাই সম্মতি দিয়েছেন।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠান-স্থাপনার নাম পরিবর্তন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দক্ষিণ সিটির সভায় এসব নাম পরিবর্তনের বিষয়টি উপস্থাপন করা হয়। কর্পোরেশন সভার এসব সিদ্ধান্ত পরে রেজুলেশন জারি করে কার্যকর করা হবে।

যেসব প্রতিষ্ঠান-স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে সেগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন। তারাই এগুলো পরিচালনা করে। ফলে নামগুলোর পরিবর্তন তারাই কার্যকর করবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech