শিরোনাম :
টাইগারদের চাপ সামলে অজিদের শক্ত প্রতিরোধে: রোমাঞ্চকর চতুর্থ দিনের অপেক্ষা সবুজে সবুজে ভরবে দেশ- সবার আগে বাংলাদেশ শ্লোগানে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন ও চারা বিতরণ নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভোমরা বন্দরে ১ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে ১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না: ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী যুবলীগের দুই ভাই গ্রেপ্তার ১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অচিরেই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু: সামিট এফএসআরইউ থেকে বাড়ছে সরবরাহ অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সারাদেশে টানা বৃষ্টির পূর্বাভাস

মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে: কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে

  • ১০:৩২ এএম, শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ারপূর্বাবাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার, ২৭ ডিসেম্বর আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে।

এদিকে বেসরকারী আবহাওয়া ওয়েবসাইট আবগাওয়া ডট কমের প্রধান নির্বাহী আবহাওয়া বিশষেজ্ঞ মোস্তফা কামাল পলাশ তার শেষ স্ট্যাটাসে জানিয়েছেন, শনিবার সকাল ৬ টার মধ্যে বাংলাদেশের ৬৪ টি জেলার আকাশ মাঝারি থেকে ঘণ কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।

বিশেষ করে শনিবার ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আকাশে দুপুর ১২ টার পূর্বে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে সূর্যের আলো দুপুর ১২ টার পূর্বে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

আজ রাত থেকেই আবারও রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে নতুন একটি কুয়াশার বলয় বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে যা আগামীকাল থেকে দেশের দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫: ২০মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় হবে সকাল ৬:৩৯ মিনিটে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech