Breaking News:


শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ভারী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হাওরাঞ্চল, সিলেটে বন্যার আশঙ্কা, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

  • ০৩:৪৩ পিএম, শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশজুড়ে হামের কারনে একদিনেই পাঁচ জেলায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা দিন দিন বাড়ছে। জ্বর, সর্দি, কাশি, র‍্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ৭৫ রোগী। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৯ জন। আর মৃত্যু হয়েছে ১ শিশুর।

কুষ্টিয়ার ভাদালিয়া এলাকার আলামিন ও অন্তরা দম্পতির একমাত্র সন্তান আফরান। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৮ দিন ধরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল আট মাস বয়সী শিশুটি। শুক্রবার ৩ এপ্রিল ভোর পৌনে ৬টার দিকে, শিশু ইউনিট-২ এর হাম ওয়ার্ডের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে এক শিশুর। চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় শিশু মাসুদাকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তির জন্য হাসপাতালের ওয়ার্ডে পাঠানো হয়। তবে ওয়ার্ডে পৌঁছানোর আগেই মারা যায় শিশুটি।

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাসের শিশু সাফার মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে হামের হট স্পট হয়ে উঠেছে গোপালগঞ্জ। এরই মধ্যে ৪৩ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন। লক্ষ্মীপুরে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৩৩ জন।

সূত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech