।।বিকে ডেস্ক।।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার ২ নভেম্বর সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, আজ রাত ৮টা থেকে নতুন এই দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।
এর আগে, গত ২৯ অক্টোবর ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ থেকে বাড়িয়ে ১৯৭৬ টাকা করার প্রস্তাব করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।
উল্লেখ্য, সৌদি আরবের কোম্পানি আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করে থাকে নিয়ন্ত্রণক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
একই সঙ্গে অটোগ্যাসের লিটারপ্রতি মূল্য মূসকসহ ৮৪ টাকা ৬২ থেকে ৯১ টাকা ৯৫ পয়সায় সমন্বয় করা হয়।
নতুন দর আজ রাত ৮টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বেসরকারি খাতের মালিকানাধীন খুচরা বিক্রেতা পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির নতুন মূল্য খুচরা বিক্রেতা পর্যায়ে ২১৪৬ টাকা, ১৫ কেজি ২৫৭৫ টাকা, ১৬ কেজি ২৭৪৭ টাকা, ১৮ কেজি ৩০৯০ টাকা, ২০ কেজি ৩৪৩৪ টাকা, ২২ কেজি ৩৭৭৭ টাকা, ২৫ কেজি ৪২৯২ টাকা, ৩০ কেজি ৫১৫০ টাকা, ৩৩ কেজি ৫৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬০০৯ টাকা এবং ৪৫ কেজি ৭৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।