শিরোনাম :
আজই ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির সম্ভাবনা রয়েছে: রুবিও অ্যাঙ্গোলায় সোনার খনিতে ধস নিহত ২৮ লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫ রাজধানীর কালশী এলাকায় এক বস্তিতে ভয়াবহ আগুন হজের আনুষ্ঠানিকতা শুরু: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মিনার পথে হজযাত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ দেশে গরীবের চেয়ে ধনীদের সামাজিক সুরক্ষায় দ্বিগুণ ব্যয় হয়- গোালাম পরওয়ার ইউক্রেনে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ছুড়েছে রাশিয়া -নিহত ৮০

দেশের মুদ্রাস্ফীতি কমেছে ৬ শতাংশ: গভর্নর

  • ১০:৩৮ এএম, শুক্রবার, ৯ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গত ৯ মাসে দেশের মুদ্রাস্ফীতি ৬ শতাংশ কমে সাড়ে ৮ শতাংশ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার ৮ মে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ব্যাংকার এসএমই মহিলা উদ্যোক্তাদের সমাবেশ, পণ্য প্রদর্শনী এবং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এই এ কথা বলেন।

তিনি বলেছেন, নয় মাস আগে মুদ্রাস্ফীতি ছিল সাড়ে ১৪ শতাংশ।

বাংলাদেশে মুদ্রাস্ফীতি কমছে। আমরা যদি চেষ্টা করি এবং নীতিগত স্থিতিশীলতা বজায় রাখি, তাহলে মুদ্রাস্ফীতি সাড়ে ৪ শতাংশে নামিয়ে আনা অসম্ভব নয় এবং সেটিই সকলের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান হবে।

এইচ মনসুর বলেন, দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল সাড়ে ১৪ শতাংশ। এখন তা সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল সাড়ে ১২ শতাংশের বেশি, সেটি এখন ৯ শতাংশের একটু বেশি রয়েছে। আমি আশাবাদী, এটা ধীরে ধীরে আরও কমবে।

তিনি আরও বলেন, ঋণ গ্রহণের সময় নারীরা অনেক বাধার সম্মুখীন হন। নারীদের কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আমাদের উপায় খুঁজে বের করতে হবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech