শিরোনাম :
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে বিরোধী নেতাদের বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অব নো রিটার্নে’ নিয়ে যেতে পারে- এমরান সালেহ প্রিন্স স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা- মৃতের সংখ্যা বেড়ে ৬৮ : তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি ডলারের বিনিয়োগ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে, দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

২ দিনের ছুটি সমন্বয় : আজ এবং আগামী শনিবার খোলা থাকছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার

  • ১১:০০ এএম, শনিবার, ১৭ মে, ২০২৫
ছবি: প্রতিকী

।।বিকে রিপোর্ট।।
ঈদুল আজহার দীর্ঘ বর্ধিত ছুটির সমন্বয় হিসেবে আজ ১৭ মে শনিবার ও ২৪ মে, দুই শনিবার দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও পুঁজিবাজার খোলা থাকবে।

ফলে গ্রাহকরা এ দিনগুলোতেও গ্রাহকরা করতে পাবেন স্বাভাবিক ব্যাংকিং লেনদেন ও আর্থিক সেবা।

উল্লেখ্য, আগে থেকেই এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুন নির্বাহি আদেশে বর্ধিত ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।  

গত ৬ মে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দুদিন ১১ জুন ও ১২ জুন বর্ধিত ছুটি ঘোষণা করা হয়। এবং সেই ২ দিন সমন্বয় করতে একই সঙ্গে ছুটির দিনে অর্থাৎ দুই শনিবার (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়েও প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দীর্ঘ এ ছুটির সমন্বয়ে সরকারি অফিসগুলো সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সব তফশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্ধারিত শনিবারগুলোতে খোলা রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে চলবে স্বাভাবিক কার্যক্রম। গ্রাহকরা জমা, উত্তোলন, চেক নিষ্পত্তি, অনলাইন লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন।

এদিকে পুঁজিবাজারেও এদিন লেনদেন চলবে নির্ধারিত সময় অনুযায়ী। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার এ উদ্যোগে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে আশা করছে খাত সংশ্লিষ্টরা।  

প্রসংগত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech