শিরোনাম :
ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর

  • ১০:৩৮ এএম, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
ছবি: পিআইডি

।।বিকে ডেস্ক।।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ সদস্য নিয়োগ দিয়েছে।

সোমবার ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের ১২তম সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর (এসআই) পদে ১৫,৮৫১ পুলিশ সদস্য নিয়োগ করেছে।  এছাড়াও গত এক বছরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে ৪৪৬৯ জন সৈনিক এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিতে ৫৫৫১ জন সিপাহী নিয়োগ করেছে। 

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে পুলিশ, বিজিবি এবং আনসারে নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অন্তর্বর্তী সরকার তিন বাহিনীতে নতুন নিয়োগ ছাড়াও কারাগারে ১৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন সদস্য নিয়োগ দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জনতার সহিংসতা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া দীর্ঘদিন ধরে কাজে অনুপস্থিত থাকার জন্য পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রাক্তন প্রধান হারুন অর রশিদসহ ১৮ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, এটি একটি চলমান প্রক্রিয়া। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech