শিরোনাম :
আজই ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির সম্ভাবনা রয়েছে: রুবিও অ্যাঙ্গোলায় সোনার খনিতে ধস নিহত ২৮ লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫ রাজধানীর কালশী এলাকায় এক বস্তিতে ভয়াবহ আগুন হজের আনুষ্ঠানিকতা শুরু: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মিনার পথে হজযাত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ দেশে গরীবের চেয়ে ধনীদের সামাজিক সুরক্ষায় দ্বিগুণ ব্যয় হয়- গোালাম পরওয়ার ইউক্রেনে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ছুড়েছে রাশিয়া -নিহত ৮০

ঔষধ, মোবাইল কল, রেস্তোরাঁ সহ ৯ পণ্য ও সেবায় ভ্যাট কমাল এনবিআর

  • ১১:৫৪ পিএম, শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

ঔষধ, মোবাইল ফোন সেবা ও রেস্তোরাঁ সহ নয়টি পণ্য ও সেবার ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, তারা তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, নন-এসি হোটেল এবং মোটর ওয়ার্কশপের ওপর ভ্যাট কমিয়েছে এবং বেশিরভাগই আগের মাত্রায় ফিরিয়ে নিয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রায় ১০০টি পণ্য ও সেবায় অধ্যাদেশ জারির মা্যেমে হঠাৎ ভ্যাট বাড়ানোর দুই সপ্তাহের মধ্যে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা এবং প্রতিবাদের মুখে এই সিদ্ধান্তে এসেছে এনবিআর।

এনবিআর জানায়, ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার দুই দশমিক চার শতাংশ বাড়িয়ে তিন শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টক টাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছিল। এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেয়া হয়েছে। অন্যদিকে ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহার করা হয়েছে।

রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল নতুন অধ্যাদেশে। এখন বাড়তি ভ্যাট হার প্রত্যাহার করা হয়েছে। ফলে আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের ওপর পাঁচ শতাংশ ভ্যাট আরোপ হবে।

মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এখানেও ১০ শতাংশ ভ্যাট করা হয়েছে।

এছাড়া তৈরি পোশাকের ক্ষেত্রেও ভ্যাট কমানো হয়েছে।

নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিক্রির ক্ষেত্রে ভ্যাট হার করা হয়েছে সাড়ে সাত শতাংশ। নতুন করে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের আগে এ হার সাড়ে সাত শতাংশই ছিল। গত ৯ জানুয়ারি যা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি সেই হার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে বাড়তি ভ্যাট থাকছে ব্র্যান্ডের পোশাকের ক্ষেত্রে। এ হার করা হয়েছে ১০ শতাংশ। ৯ জানুয়ারির আগে তা ছিল সাড়ে সাত শতাংশ।

মিষ্টির দোকানেরও ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ৯ জানুয়ারির আগে মিষ্টির দোকানে সাড়ে সাত শতাংশ ভ্যাট ছিল। ফলে মিষ্টির দোকানে ভ্যাট হার বাড়ল আড়াই শতাংশ।

এছাড়া, নন-এসি হোটেলের ওপর ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech