Breaking News:


শিরোনাম :

গরমে হাসফাঁস নগর জীবন-আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

  • ১১:২৭ এএম, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
ছবি: বিকে

।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।দেশের বিভিন্ন স্থানে চলমান মৃদু তাপপ্রবাহের ফলে গরমও বাড়তে পারে।

শুক্রবার ২৪ এপ্রিল সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, ৩৬ থেকে ৩৭ ডিগ্রি তাপমাত্রাকে মৃদু, ৩৮ থেকে ৩৯ ডিগ্রি হলে মাঝারি ও ৪০ থেকে ৪১ ডিগ্রি হলে সেটাকে তীব্র তাপপ্রবাহ বলে। সেই অর্থে গতকাল রাজধানীতে মৃদু তাপপ্রবাহে জনজীবন ছিল বিপর্যস্ত।

উল্লেখ্য সারাদেশে মৃদু ও তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন হাঁসফাঁস করছে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

তীব্র তাপদাহ ও তাপমাত্রা: দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজশাহী ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যাওয়ায় বাতাস আগুনের মতো অনুভূত হচ্ছে

রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। বুধবার ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটাই চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। কয়েকদিন ধরে রাজশাহীর তাপমাত্রা গড়ে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। এরই মধ্যে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। তপ্ত হাওয়ায় রীতিমতো হাঁসফাঁস অবস্থা।

রাজশাহী আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech