শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যানও প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন আশিক নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত ৯৫ বৈধ চ্যানেলে বাড়ছে রেমিট্যান্স কক্সবাজারে নৌকাডুবি নিখোঁজের ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে আরো সাত জনের মৃত্যু বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি

বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি

  • ১০:১৫ পিএম, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ছবি: ফাইল ফটো

।। বিকে ডেস্ক ।।
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার ২৬ আগস্ট দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সব নেতাদের যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech