শিরোনাম :
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ হঠাৎ টানা ভারী বৃষ্টি : খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্বাধীন দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান জ্বালানি দক্ষতা বাড়াতে বিজিএমইএ এবং বাইডেক’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো -পাকিস্তান, মালদ্বীপ, নেপাল

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫০

  • ০২:৫১ পিএম, বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত, এএফপি

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়ার দূর প্রাচ্যের আমুর অঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া আন-২৪ মডেলের একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ বিধ্বস্ত হয়ে ৫০ জন নিহত হয়েছেন। বিমানটিতে আর কোনো আরোহী বেঁচে নেই বলেই ধারনা করা হচ্ছে।

বৃহস্পতিবার ২৪ জুলাই বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় এটি তার গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রোসাভিয়াতসিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত বিমানের পোড়া ফিউসেলাজ দেখতে পেয়েছে।

এর আগে সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এতে ৫ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ।

সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন্স ‘আঙ্গারা’ পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। নিখোঁজ হওয়ার পরপরই উদ্ধার অভিযানে হেলিকপ্টার, বিমান ও স্থলবাহিনী অংশ নেয়। বহু সময় ধরে অনুসন্ধানের পর অবশেষে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech