শিরোনাম :
আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতায় সব বিধিমালা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশের ১০টি অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে রয়েছে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা টেক্সাসে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ মার্কিন সেনা তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট টেস্ট সিরিজের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিল বাংলাদেশ

দেশের ১১ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

  • ১০:৫০ এএম, সোমবার, ২৯ জুন, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

সোমবার ২৯ জুন ভোরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech