শিরোনাম :
ডারউইনে তানজিদের প্রথম টেস্ট সেঞ্চুরি: বড় লিডের পথে বাংলাদেশ চট্টগ্রামে অগ্রণী ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা লুট : দুজনকে গ্রেপ্তার মার্কিন রণতরীতে গুলিতে ৭ জন নিহত, আত্মহত্যার চেষ্টায় সাগরে ঝাপ: নতুন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতায় সব বিধিমালা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশের ১০টি অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে রয়েছে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা টেক্সাসে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ মার্কিন সেনা তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে

  • ১০:০৪ এএম, বুধবার, ৬ আগস্ট, ২০২৫
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে দুপুরের মধ্যে দেশের ১২ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধদিপ্তর। একই সাথে  হতে পারে বজ্রসহ বৃষ্টিও।

বুধবার ৬ আগস্ট দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, যশোর এবং খুলনা জেলার ওপর ঝড়ের আশঙ্কা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও হতে পারে।

এই সব জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির ঝুঁকিতে রয়েছে দেশের চার জেলা। সিনপটিক অবস্থা নিয়ে অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech