শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা স্বাধীনতা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী নেপালে বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ৪৭২, নিখোঁজ অন্তত ১৪০০- পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা লোন প্রতারণা: ৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা বিএফআইইউ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেপালে স্মরণাতীত কালেল ভয়াবহ হড়পা বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ

‘অপারেশন ডেভিল হান্ট : অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব

  • ১০:৫১ পিএম, সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

বিকে রিপোর্ট।।  সোমবার | ফেব্রুয়ারি ১০, ২০২৫ | ১০:৩৭ এএম

‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার ৯ ফেব্রুয়ারী বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল।

‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা তো বাইরে ছিলাম, ‘ডেভিল হান্ট’ জানি না। ‘ডেভিল হান্ট’ মানে ফ্যাসিস্টকে জানি। এতদিন পর বোধোদয় হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেওয়া শেষে রবিবার দেশে ফেরেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিমান অবতরণ করেছেন বিকাল ৪ টা ৫৮ মিনিটে। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জাইমা রহমান।

সফর সম্পর্কে মির্জা ফখরুল জানান, তাদের যুক্তরাষ্ট্র সফর  খুব সফল হয়েছে। যে উদ্দেশ্যে ছিল, তা সফল হয়েছে।

বেগম জিয়া কেমন আছেন, যুক্তরাষ্ট্রে তার চিকিৎসা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম ভালো আছেন। ট্রিটমেন্ট চলছে।

জাইমা রহমানের সঙ্গে প্রতিনিধি দলের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ‘ভালো, ভালো অভিজ্ঞতা।’

‘অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় না জানিয়ে মির্জা ফখরুল বলেন, একটা অন্ধকারকে দূর করতে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জাগিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে.. আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। অস্থিরতা সৃষ্টি হচ্ছে; এরজন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিম তার জন্য দায়ী। আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।  

তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানাতে চাই, সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিতিশীলতারক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech