শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে অংশ নিতে লন্ডন গেলেন আমীর খসরু

  • ১০:১৩ পিএম, বুধবার, ১১ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী লন্ডন গেছেন।

মঙ্গলবার ১০ জুন রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেন বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম।

এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের কথা থাকলেও ঢাকায় রওনা দেওয়ায় সভায় উপস্থিত ছিলেন না আমীর খসরু। তবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমানসহ অন্যান্য নেতারা সেখানে অংশ নেন।

বৈঠকটি নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, খসরু ভাই মঙ্গলবার লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ জানান, খসরু ভাই লন্ডনে যাচ্ছেন মূলত তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠকের প্রস্তুতি ও সমন্বয় করতে। আগামী শুক্রবারের এই বৈঠককে বিএনপি রাজনৈতিক ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সংকট নিরসনে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech