শিরোনাম :
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান

  • ১১:২৮ এএম, শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
ছবি: পিআইডি

।।বিকে রিপোর্ট
নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দ প্রদানের অভিযোগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার ২১ আগস্ট সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণাধীন আবাসন প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ প্রদানের অভিযোগ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সুপারিশ গৃহীত হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডের সদস্যরা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও বোর্ড-এর সদস্য-সচিব সভার আলোচ্যসূচি অনুযায়ী সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেটেশন উপস্থাপন করেন।

সদস্য সচিব সভাপতি’র অনুমোদনক্রমে সভায় প্রথম পর্বে অনুষ্ঠিত ১১৪তম বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি অবহিতকরণ করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech